১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ কুলাউড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 108
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
চলতি বছরের জানুয়ারী মাসের শ্রেষ্ঠ স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পান এর আগে তিনি গত বছরের জুন মাসে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন।
পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কুলাউড়া সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ি উদ্ধার, দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি আমার টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। আমাদের সার্কেলের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। আমি কৃতজ্ঞ পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় ও আমার সিনিয়রদের প্রতি।
ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমার দায়িত্ব পালন করে যেতে চাই। তাঁর এ সাফল্যে জেলা পুলিশসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

এ ছাড়াও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পান।

মহি উদ্দিন /

নিউজটি শেয়ার করুন

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ কুলাউড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন

আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬