০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত

অজিত রবিদাস, জুড়ী থেকে ফিরে :
  • আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 273
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজকী চা বাগান মাঠে দিনব্যাপী এই মহাসমাবেশে ভুঁইয়া সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর মিলনমেলা, মতবিনিময় ও রং সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে মঞ্চ উদ্বোধন করেন রাজকী চা বাগানের সজল ভুঁইয়া।

বীর পূজা ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গীতা পাঠ করেন রাজকী চা বাগানের ববিতা ভুঁইয়া। অনুষ্ঠানে সজল ভুঁইয়ার সভাপতিত্বে এবং মহাদেব ভুঁইয়া ও বাবুরাম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাসান জলিল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদ আলম রাজা এবং রাজকী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পবন চাষা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে নারীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদকের কারণে চা বাগান এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে।

সভায় বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিরোধ ভুঁইয়া বলেন, আজ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকে সরকারি চাকরিতে, কেউ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, আবার অনেকে প্রবাসে কর্মরত। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সমাজের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, সমাজ ছাড়া কোনো মানুষ একা চলতে পারে না। সমাজকে উন্নয়নের পথে নিতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬