বড়লেখা প্রেসক্লাবের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 143
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ নির্বাচনী মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সঞ্চালনায় সভায় ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের চ্যালেঞ্জ, পেশাগত সততা বজায় রাখা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে যেকোনো প্রলোভন বা চাপের ঊর্ধ্বে থেকে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম, দপ্তর সম্পাদক এজে লাভলু, কার্যকরী সদস্য আজাদ বাহার জামালী ও লিটন শরীফ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গুজব প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি প্রতিফলনে সাংবাদিকদের সদা সতর্ক থাকতে হবে। বড়লেখা ও জুড়ী এলাকার নির্বাচনী খবরাখবর দ্রুত ও নির্ভুলভাবে পরিবেশনে প্রেসক্লাব সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ষাটমাকণ্ঠ/ আশফাক















