০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শিশু শিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা

রেদওয়ান আহমদ,বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 268
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুজাউল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা,প্রিন্সিপাল, জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খিজির আহমদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মামুনুর রশিদ,প্রধান শিক্ষক ইশরাত রেবিন এবং সিনিয়র শিক্ষক আব্দুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।

বক্তারা ফখরুল ইসলাম পারুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে শিশু শিক্ষা একাডেমির উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম পারুল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এরপর সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম পারুল বক্তব্য রাখেন এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

ষাটমাকন্ঠ / রেদওয়ান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু শিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬