বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও গু/লি উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 224
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমণ করে বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আনুমানিক রাত ৮ ঘটিকায় সীমান্ত পিলার ১৩৮০ এর হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১ টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ষাটমাকণ্ঠ/ আশফাক















