১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মজুরি বৃদ্ধির দাবিতে কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ ও মিছিল Logo পদত্যাগ করলেন রাষ্ট্রপতি Logo দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, ইইউর সহায়তা চাইল প্যারিস; স্পেনে জরুরি অবস্থা Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার

গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী

আব্দুন নুর তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 188

পিতার কবর জিয়ারতের মধ‍্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুন নুর তালুকদার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী আব্দুন নুর তালুকদার।

শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়ি সংলগ্ন গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পারিবারিক কবরস্থানে তাঁর প্রিয় বাবার কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু করেন। সেখানে শুধুমাত্র তাঁর পিতার রুহের শান্তি কামনা করেই সীমাবদ্ধ থাকেননি; বরং পুরো নির্বাচনী এলাকার প্রয়াত সকল মানুষের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারতের পর তিনি স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের জন্য দায়িত্ব এবং মানুষের জন্য ত্যাগ। আমার প্রার্থিতা সেই দায়বদ্ধতার একটি অঙ্গীকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের পাশে থাকা, তাদের কষ্ট বোঝা এবং উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। আল্লাহর উপর ভরসা রেখে বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের দোয়া, সহযোগিতা ও সুপরামর্শে এগিয়ে যেতে চাই।”

আব্দুন নুর তালুকদার মৌলভীবাজার-১ আসনের সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ট্রাক মার্কায় ভোট দিন। একই সঙ্গে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নিন।

তিনি আরও জানান, এই নির্বাচনী যাত্রা তাঁর জন্য মানসিক ও আত্মিক সংযমের মুহূর্ত, যেখানে দোয়া এবং মানুষের আশা এক সঙ্গে মিলিত হয়েছে। তিনি বিশ্বাস করেন, ভোটারদের দোয়া, সহানুভূতি এবং সমর্থন পেলে মৌলভীবাজার-১ আসনে টেকসই উন্নয়ন ও সমন্বিত অগ্রগতি সম্ভব হবে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহে শুরু হওয়া এই নির্বাচনী যাত্রা ইতোমধ্যেই বড়লেখা ও জুড়ী উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আব্দুন নুর তালুকদারের এই আবেগময় ও মানবিক সূচনা ভোটারদের হৃদয়ে স্পর্শ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী

আব্দুন নুর তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ০৮:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬