১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দুপুর ২ টায় বড়লেখা পৌরশহেরর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়

বড়লেখায় শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রেদওয়ান আহমদ রুম্মান, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 323
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন—যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি কোনো মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

ষাটমাকন্ঠ / রেদওয়ান 

নিউজটি শেয়ার করুন

দুপুর ২ টায় বড়লেখা পৌরশহেরর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়

বড়লেখায় শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬