০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 409
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রতীক বরাদ্ধের ঘোষণা করেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম মাছ এবং স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মুফতি বেলাল আহমদ কাপ-পিরিচ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬