০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

স্বাস্থ্য জিজ্ঞাসা বিভাগে অনেক পাঠকই প্রশ্ন পাঠান। সমস্যার সমাধান দেন বিশেষজ্ঞরা। এবার পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের স্ট্রোক সেন্টারের ইন–চার্জ স্ট্রোক নিউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ।

পা ভাঁজ করে বসার কিছুক্ষণ পরেই অবশ হয়ে আসে কেন

স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 214

পা ভাঁজ করে বসার পর অনেকেরই অবশ লাগে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্ন: আমি একজন ছেলে, বয়স ১৮ বছর। বিএমআই ১৩। আমি খাটে বসে পড়ালেখা করি। গত ২ মাস ধরে ৫-১০ মিনিট পা ভাঁজ করে বসলে আমার হাঁটু থেকে দুই পা পুরো অবশ হয়ে যায়, তখন পা সোজা করতে ও হাঁটতে অনেক কষ্ট হয়। এ সময়ে হাঁটুতে অনেক ব্যথা হয়। সমস্যাটি আবার ১০-১৫ মিনিট পরে সেরে যায়। এটার কারণ কী? প্রতিকার মিলবে কীভাবে?

পরামর্শ: এক বা একাধিক কারণে সমস্যাটি হতে পারে। এ অবস্থায় শুধু এই কয়েকটি তথ্যের ওপর ভিত্তি করে চিকিৎসা শুরু করা ঠিক হবে না। আগে সঠিক কারণ জেনে নিতে হবে। শরীরে রক্তস্বল্পতা তৈরি হলে পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি দেখা দেয়। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট রক্ত পরীক্ষা করানোর মাধ্যমে জেনে নিতে হবে শরীরে রক্তস্বল্পতা আছে কি না। আবার স্নায়বিক কোনো জটিলতার কারণেও এমনটি হতে পারে। এ ছাড়া হাড়ের সংযোগস্থলে সৃষ্ট কোনো জটিলতা থেকেও বর্ণিত লক্ষণগুলো দেখা দিতে পারে। আপনি উল্লেখ করেছেন সমস্যাটি দুই মাস পার হতে চলেছে। সমস্যাটি অবহেলা করলে আপনার জটিলতা আরও বেড়ে যেতে পারে। যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষাগুলো করিয়ে নিন। সমস্যার সঠিক কারণ শনাক্ত হলে সুচিকিৎসা নিশ্চিত হবে। খাদ্য গ্রহণের সময় বেশি বেশি ক্যালসিয়ামযুক্ত এবং ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খাবেন। সুচিকিৎসা গ্রহণ করলে ও স্বাস্থ্যকর খাবার খেলে আশা করি আপনি দ্রুত সেরে উঠবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাস্থ্য জিজ্ঞাসা বিভাগে অনেক পাঠকই প্রশ্ন পাঠান। সমস্যার সমাধান দেন বিশেষজ্ঞরা। এবার পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের স্ট্রোক সেন্টারের ইন–চার্জ স্ট্রোক নিউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ।

পা ভাঁজ করে বসার কিছুক্ষণ পরেই অবশ হয়ে আসে কেন

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫