০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ভিপি নুরকে জড়িয়ে ভুয়া প্রেস রিলিজ ও অপপ্রচার, তীব্র প্রতিবাদ জানালেন মৌলভীবাজার ১ আসনের প্রার্থী আব্দুন নুর

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 229
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদ ও দলটির সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরকে জড়িয়ে একটি ভুয়া প্রেস রিলিজ ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি অভিযোগ করেন, বড়লেখার তথাকথিত আওয়ামীপন্থি হলুদ সাংবাদিক নুরুল ওয়াহিদ ভূয়া একটি প্রেস রিলিজ ফেসবুকে পোস্ট করে গণঅধিকার পরিষদ ও দলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিশেষ দল বা গোষ্ঠীর এজেন্ট হিসেবে নুরুল ওয়াহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর পোস্ট ও লাইভ সম্প্রচার করে আসছেন।

আব্দুন নুর তালুকদার আরও বলেন, “আমার দলীয় প্রধানের নামে সাংবাদিক নুরুল ওয়াহিদ বিকাশে টাকা পাঠিয়েছেন-এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি যদি সত্যবাদী হন, তবে তাকে এর সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। অন্যথায় ধরে নিতে হবে, তিনি গুজব রটনার পাশাপাশি মিথ্যাচারে লিপ্ত।”

তিনি মৌলভীবাজার-১ আসনের সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যাচার সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এদিকে বিষয়টি নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন একটি জরুরি বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, “গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের নামে যে প্রেস রিলিজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ফেইক। উক্ত প্রেস রিলিজে আমার স্বাক্ষর অন্য জায়গা থেকে কপি করে বসানো হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটি ভুয়া। সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”

দলটির নেতারা বলছেন, পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে গণঅধিকার পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিপি নুরকে জড়িয়ে ভুয়া প্রেস রিলিজ ও অপপ্রচার, তীব্র প্রতিবাদ জানালেন মৌলভীবাজার ১ আসনের প্রার্থী আব্দুন নুর

আপডেট সময় : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬