সংবাদ শিরোনাম ::
বড়লেখায় অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 249
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার দক্ষিণভাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মিলন আহমদ (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা হলে একদিকে যেমন কৃষিজমির ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
ষাটমা/এমরান















