০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজার ১ আসন

জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ দশম শ্রেণি পাস!

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 380
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের (আহমেদ রিয়াজ) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য বলে ঘোষণা করেন।

নির্বাচনী হলফনামা আহমেদ রিয়াজ পেশা নাই উল্লেখ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় জানা যায়, তিনি একজন প্রবাসী এবং বিদেশে কর্মরত থেকে বছরে আনুমানিক ৪ লাখ টাকা আয় করেন।

হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ অর্থের পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এছাড়া হলফনামায় তার নামে উল্লেখযোগ্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

জাতীয় পার্টির এই প্রার্থী বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর হলফনামায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ১ আসন

জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ দশম শ্রেণি পাস!

আপডেট সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬