১২:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রবাসী সম্মাননা পেলেন বড়লেখার সন্তান জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 303
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠান -২০২৫ সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্য থেকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১০০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০:০০ ঘটিকায় সিলেট সার্কিট হাউসের সম্মুখ থেকে প্রবাসীদের নিয়ে বর্নাঢ্য এক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। গৌরবময় মহতি এই অনুষ্ঠানে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা উপজেলার দক্ষিণভাগের সন্তান জাকির হোসেনও মনোনীত হোন।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি তাঁর সন্তুষ্টির কথা জানিয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই সম্মান ভবিষ্যতে এলাকা, দেশ ও মানুষের জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে বলে নিজের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন আর্তমানবতার সেবায় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন নামে একটি মানবিক ও সামাজিক সংগঠন গঠন করেন যা অদ্যাবধি উনার একক পৃষ্ঠপোষকতায় শিক্ষাখাতসহ নানাভাবে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ষাটমা/সাইফুর/এমরান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসী সম্মাননা পেলেন বড়লেখার সন্তান জাকির হোসেন

আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬