বড়লেখায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপডেট সময় : ০৪:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 244
মৌলভীবাজারের বড়লেখায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) বড়লেখা পৌরসভার পূর্ব গ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অভিযানকালে কৃষিজমি থেকে এক্সকাভেটর দিয়ে অনুমতি ছাড়া মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত মো. স্বপন (২৪) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা হলে একদিকে যেমন কৃষিজমির ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ যদি অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা বা পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও কঠোর হবে।
ষাটমা/এমরান















