০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার উদ্বোধন

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 252
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার” শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশিষ্ট ব্যক্তিগণসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীকে নিয়ে পাখিয়ালাস্থ মাদ্রাসা প্রাঙ্গণে এক মোবারক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের মূল কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউর হক ও সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামতলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ কলেজের অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রধান আকর্ষণের বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এমদাদুল ইসলাম, প্রধান মেহমানের বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভী লোকমান আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও সাংবাদিক এম এম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী এনামুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সাধারন সম্পাদক ফয়ছল আলম স্বপন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল হোসেন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসার সদস্য মাতাব উদ্দিন ও জুনেদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, উসমান আলী, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য আশফাক আহমদ ও রেদোয়ান আহমদ রুম্মান।

প্লে-নার্সারী থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিশু ভর্তি কার্যক্রম আধুনিক সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ই মূল লক্ষ্য। কুরআন, হাদিস ও আদর্শভিত্তিক নৈতিক শিক্ষা, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্বাবধানে পরিচালিত হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আরবী, ইংরেজি স্পোকেন, কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীলতার বিকাশের পরিচর্যা দেয়া হবে। সর্বোপরী ভর্তিচ্ছুক আগামী প্রজন্মকে আধুনিক ও ইসলামী সুশিক্ষায় গড়ে তোলাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান।

পরিশেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও অত্র প্রতিষ্ঠানে সফলা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার উদ্বোধন

আপডেট সময় : ১০:৩২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫