০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়, সহযোগিতা কামনা 

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 137
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজারের বড়লেখা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বড়লেখা প্রেসক্লাবের  সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে ওসির কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় ওসি মনিরুজ্জামান খান বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এই সময়ে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই প্রকৃত ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আসন্ন নির্বাচনে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বড়লেখায় আইনশৃঙ্খলা বজায় রাখা শুধুমাত্র পুলিশের একার কাজ নয়। এতে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে তা দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসিকে বিভিন্ন পরামর্শ দেন। তারা বলেন, গণমাধ্যম সবসময় জনস্বার্থ ও সত্য প্রকাশে অগ্রাধিকার দেয়। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং গুজব প্রতিরোধে গণমাধ্যম ভূমিকা রাখবে। এসময় তারা ওসিকে স্বচ্ছতার সাথে তথ্য আদান-প্রদানের আহ্বান জানান।
সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ. জে লাভলু, প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, রেদওয়ান আহমদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়, সহযোগিতা কামনা 

আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫