১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 180
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারিরা “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আবু হাসানের সঞ্চালনায় ছাত্রজনতার পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমদ, মাহফুজ খান সামি, তানভির আহমদ, আব্দুল্লাহ আল মাছুম ও আহমদুল হাসান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাদি ভাই। সন্ত্রাসীরা যেভাবে তাকে হত্যার চেষ্টা করেছে, তা পরিকল্পিত। যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয়, আমরা আবার রাজপথে নামব।

তারা আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে বলছি দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ভারত থেকে পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা তা ভেঙে দেব।”

উল্লেখ্য, ঢাকার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫