০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়লেখায় একই দুর্ঘটনায় সড়কে ঝড়ল সাবেক কলেজ শিক্ষকসহ দুজনের প্রাণ

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 169
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকসহ আহত দুইজন মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া দুজন হলেন, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

গত (৩ মার্চ) সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ ও ফাহাদ মনসুরের মৃত্যুতে তাদের পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সাথে উল্টো দিক থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মঙ্গলবার রাত ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুজন মারা গেছেন। এরমধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।

পাথারিয়া কন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় একই দুর্ঘটনায় সড়কে ঝড়ল সাবেক কলেজ শিক্ষকসহ দুজনের প্রাণ

আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫