১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে

সুজানগর ইউনিয়নে নির্বাচনী জনসভা

প্রবাসীদের বীরের সম্মান ও এয়ারপোর্টে মালামালের নিরাপত্তা দেবে জামায়াতে ইসলামী – মাওলানা আমিনুল ইসলাম

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 183
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, “বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামায়াতের আমিরের সঙ্গে দেখা করছেন; জানতে চাইছেন-জামায়াত ক্ষমতায় গেলে দেশ কীভাবে পরিচালিত হবে, তালেবান স্টাইলে নাকি ভিন্নভাবে? আমির তাদের পরিষ্কার বলেছেন-আমরা দেশের মানুষের চিন্তা-চেতনা খুব ভালো জানি। ৫৪ বছরের বাস্তবতা দেখেছি। তাই কোনো তালেবান স্টাইল নয়, আমরা বাংলাদেশি স্টাইলে-ইসলামকে প্রাধান্য দিয়ে-দেশ পরিচালনা করবো, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ জন্মস্থানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, “আপনারা আমার আব্বাকে চেনেন। আমি সেই পিতার সন্তান হিসেবে আপনাদের আস্থা চাই। আপনারা যদি দায়িত্ব আমাকে দেন, আমি আমার পিতার ইজ্জত-সম্মান রক্ষা করবো, পরিবারের মর্যাদা রক্ষা করবো। কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করবো না-এটাই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি বলেন, “দুর্নীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণেই ৫৪ বছরে দেশ এগোতে পারেনি। দোয়া করবেন-আমি সৎ থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার হাত দিয়ে কোনো খেয়ানত হতে দেব না। দুর্নীতির যে মহামারী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাআল্লাহ এর শিকড় উপড়ে ফেলবো। অন্যায়, অসত্য, সন্ত্রাস, চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দেব না।”

পুলিশ প্রশাসন প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “কিছু মানুষ পুলিশ প্রশাসনকে ভুল পথে চালিত করছে। নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এমন কয়েকটি অভিযোগ আমার কাছেও এসেছে। যখন থানার ওসিকে জিজ্ঞেস করি, তিনি জানান-অন্য একটি রাজনৈতিক দলের চাপ আছে। যারা মানুষের ক্ষতি করে মিথ্যা মামলা দেয়, তাদের রাজনৈতিক মাঠে দাঁড়ানোর নৈতিক শক্তি থাকতে পারে না। অপরাজনীতি বাংলাদেশে চলবে না।”

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে অনেক প্রবাসী ভোটার হয়েছেন। আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। ইনশাআল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে দেশে ফিরলে আপনারা বীরের সম্মান পাবেন। এয়ারপোর্টে লাগেজ হারানো বা চুরি হওয়ার ভয় থাকবে না-সেই নিরাপত্তা জামায়াতে ইসলামী নিশ্চিত করবে।”

৯ ডিসেম্বর রাতে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন মাওলানা আমিনুল ইসলাম

সুজানগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “সুজানগরের সুগন্ধি আগর-আতর সারা দেশে খ্যাত। এ শিল্পকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় নেওয়া হবে। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে আগর-আতর প্রদর্শনীর আয়োজন করা হবে, যাতে প্রবাসীরাও অংশ নিতে পারেন।”

এছাড়া তিনি ঘোষণা দেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথমেই ভুলারকান্দি গ্রামের রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সড়কও মেরামত করা হবে।”

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সরফ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল কুদ্দুস মারজান ও সহ-অর্থ সম্পাদক মতিবুল ইসলাম মুবেলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ।

এছাড়াও বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্র নেতা সোহাইল আহমদ সোহেল, ইসলামি সমাজকল্যাণ পরিষদ সুজানগরের সাবেক সভাপতি লিয়াকত হাসান, হাফিজ সাজ্জাদ হোসাইন, হাফিজ রেজাউল করিম মোস্তাফাসহ প্রতিটি ওয়ার্ডের আগত মুরব্বিগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুজানগর ইউনিয়নে নির্বাচনী জনসভা

প্রবাসীদের বীরের সম্মান ও এয়ারপোর্টে মালামালের নিরাপত্তা দেবে জামায়াতে ইসলামী – মাওলানা আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৯:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫