২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী ও ১৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন
বড়লেখা উপজেলা ফুটবল একাডেমীর আত্মপ্রকাশ, কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 106
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ফুটবল একাডেমীর আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে রবিবার (৭ ডিসেম্বর) রাত ৭ টায় পৌর শহরের ডিভ্যান রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কৃতী ফুটবলার বেলাল আহমদের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব আব্দুর রহমানকে সভাপতি, বেলাল আহমদকে সাধারণ সম্পাদক এবং জাকারিয়া আহমদ বটলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একাডেমীর কার্যকরী এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক কৃতী ফুটবলার মোঃ আমির উদ্দিন, সহ-সভাপতি লুৎফুর রহমান চুন্নু, আব্দুল কাদির, আব্দুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন লাল, সহ-প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক ও কোচ খালেদ আহমদ, আমির উদ্দিন, শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য কুতুব উদ্দিন, হাফিজুর রহমান সুমন, খায়রুল ইসলাম মন্টু, আরমান আমান, সুহেল আহমদ, ইকবাল হোসেন, জুবেল আহমদ, সালাউদ্দিন, জৈন উদ্দিন মেসি, বাহার আহমদ।
উপদেষ্টারা হলেন সাবেক কৃতী ফুটবলার যথাক্রমে-তুতিউর রহমান, সমছ উদ্দিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম সুন্দর, আব্দুল আহাদ (১), কমর উদ্দিন কালা, আব্দুস সত্তার, ইকবাল হোসেন, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, জাহাঙ্গীর হোসেন, মুন্সী শরীফুল ইসলাম, সুনাম উদ্দিন, নূরুল ইসলাম নুনু, মোস্তফা জামান আব্বাছ, আব্দুল আহাদ (২), ফারুক আহমদ, কমর উদ্দিন।























