১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

শ্রীমঙ্গলে শ্রমিক বোঝাই পিকআপ উল্টে নিহত ২, গুরুতর আহত ১৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এরমধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলে শ্রমিক বোঝাই পিকআপ উল্টে নিহত ২, গুরুতর আহত ১৮

আপডেট সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫