০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 178
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহোযোগিতায় পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সপ্তাহ ব্যাপি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সি ই এ আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহকারী কর্মকর্তা নিমাই চন্দ্র দাস, খামারিদের পক্ষে বক্তব্য দেন আব্দুর রহিম মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী, বড়লেখা ডেইলি এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুর জব্বার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রেদওয়ানুল হক (রাহুল)।

প্রদর্শনীতে ৩০ টি স্টলে দেশি-বিদেশি গাভী-ষাঁড়, হাঁস-মুরগি, কবুতর, ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫