০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় তিন গ্রামের রাস্তা বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ; দুর্ভোগে হাজারও মানুষ

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া শাহবাজপুর রেললাইন প্রকল্প বাস্তবায়ন করার জন্য তিন গ্রামের হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে রেললাইন কর্তৃপক্ষ। শুক্রবার ২১ নভেম্বর তিন এলাকার মানুষের চলাচলের কোন বিকল্প রাস্তার ব্যবস্থা না দিয়ে রেললাইনের স্লিপার ও পাথর বসিয়ে স্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। মারাত্মক দুর্ভোগে পড়েছে তিন গ্রামের হাজার মানুষ। এলাকায় দেখা দিয়েছে বিরাজ উত্তেজনা।

জানা যায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রাম, মোহনপুর ও চুয়ারকান্দি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি নিশ্চিহ্ন হয়ে গেছে৷ এতোমধ্যে রাস্তাটিতে রেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে চলতি বছরের ১২ জানুয়ারি এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। গত ৯ অক্টোবর চলমান কাজের অগ্রগতি ও ত্রুটি বিচ্যুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব (ভৌত অবকাঠামো বিভাগ) এমএ আকমল হোসেন আজাদ। সচিবের পরিদর্শন কালে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন ছয়টি রেল ক্রসিং এর ব্যাপারে দাবী রেখেছিলেন তাতেও কোন ফল হয়নি।

এলাকার স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরও রেলের সাইট কন্টেকদার গ্রামের মানুষের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। গ্রামবাসীর অনুরোধের পরেও বিকল্প চলাচলের ব্যবস্থা না রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে।

এবিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, গত ১৩ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এই তিন গ্রামের চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা নেই, এলাকার মানুষ রাস্তার জন্য অনেক কষ্ট করতেছেন। বিষয়টি আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প রাস্তা করার আশ্বাস প্রদান করেছি।

এবিষয়ে রেল প্রকল্পের কাজের সুপার ভাইজার রুহুল আমিনকে একাধিক বার কল দিলেও উনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় তিন গ্রামের রাস্তা বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ; দুর্ভোগে হাজারও মানুষ

আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫