০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতকে হারানোর কৃতিত্ব পুরো দলকে দিলেন বাংলাদেশ কোচ

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 134

জয়ের পর এমন হাসি লেগে আছে কাবরেরার মুখে। ছবি: বাফুফে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মোরসালিন, রাকিব হোসেন নয়তো হামজা চৌধুরী- এমনই কিছু উত্তর আসবে বলে মনে হচ্ছিল। কিন্ত না হাভিয়ের কাবরেরা আলাদা করে কারও নাম বললেন না। বরং ভারতকে হারানোর কৃতিত্বটা পুরো দলকেই দিলেন বাংলাদেশ কোচ।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের নিয়মরক্ষার ম্যাচ ছিল। তবে লড়াইটা যখন বাংলাদেশ–ভারতের তখন তা সবকিছু ছাপিয়ে যায়। মঙ্গলবার ২২ বছর পর ভারতকে হারানোর তৃপ্তি পেল বাংলাদেশ। শেখ মোরসালিনের গোলে জয় এসেছে ১-০ ব্যবধানে।

কাবেরেরাও যেন স্বস্তির নিশ্বাস ফেললেন। এমন একটি জয়ের আশ্বাস কতবারই তো দিতে হয়েছে তাঁকে। এবার যখন নিশ্চয়তাই দিয়ে ফেললেন ম্যাচের আগের দিন তখন আর কোনো ভুল করলেন না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘সত্যি বলতে, আমার পক্ষে একজনের নাম বলা সম্ভব নয়। আমি কাউকেই আলাদা করে বলতে পারছি না। কারণ এটা দলের বিষয় ছিল। আর অনেক সময় যারা ততটা আলোচনায় থাকে না, যেমন সাদউদ্দিন, সোহেল, ইমন, রাকিব, ফাহিম, তপু জুনিয়র বেঞ্চ থেকে নেমে অসাধারণ ছিল। কিন্তু সত্যি বলতে সবাই। অবশ্যই হামজা, অবশ্যই শমিত-সবাই। এমনকি মিতুল যে কিছুদিন ধরে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছু ভুল করার পর ফিরে আসা সহজ নয়। তাই আজ দলের প্রতিটি খেলোয়াড়ই অসাধারণ ছিল।’

ভারত ম্যাচের ক্যাম্প শুরুর আগে বাবা হওয়ার অনুভূতি পান কাবরেরা। কদিনের ব্যবধানে আবারও তাঁর মুখে তৃপ্তির হাসি। তিনি বলেন, ‘আমি জয় পেয়ে খুশি, খুব খুশি। কিন্তু আবারো বলছি. সবচেয়ে খুশি খেলোয়াড়দের জন্য। আর একটা বিষয় আমরা আগে বলেছি আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কারণ আমাদের সক্ষমতা আছে। আর আজকের গুরুত্বপূর্ণ বার্তা হলো এটা এই দলের জন্য স্বাভাবিক হওয়া উচিত। ভারতকে যেকোনো সময় হারানোর সামর্থ্য আছে আমাদের এবং আমরা সাফের যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে হারানোর কৃতিত্ব পুরো দলকে দিলেন বাংলাদেশ কোচ

আপডেট সময় : ০৬:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫