০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 155
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সওকতুল ইসলাম সকু।

এর আগে এ আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সওকতুল ইসলাম সকুর নাম চূড়ান্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সওকতুল ইসলাম সকু তাঁর প্রতিক্রিয়ায় জানান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবার সহযোগিতা ও দলীয় ঐক্যই সবচেয়ে জরুরি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করে আমাকে সহায়তা করবেন এটাই প্রত্যাশা।

এদিকে, মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে রাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহর এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু

আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫