০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

আর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 146

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ক্লদিও এচেভেরি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্লদিও এচেভেরি। যুবাদের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও বল পায়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ‘নতুন মেসি’ এচেভেরি। ৬ গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পাওয়া এচেভেরি ম্যানচেস্টার সিটির হয়েও মাঠে নামার অপেক্ষায় আছেন। সব ঠিক থাকলে হয়তো মূল দলেও জায়গা করে নেবেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার এই দলে এচেভেরি ছাড়া আরও বেশ কয়েকজন তরুণ ডাক পেয়েছেন। যে তালিকায় সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজও আছেন। এই মৌসুমে দারুণ ছন্দে আছেন তাঁরা। এই দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন মাক্সিমো পেরোনেও। ইতালিয়ান ক্লাব কোমোতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে আস্থা অর্জন করেছেন তিনি।

আর্জেন্টিনা দলে তারুণ্যের ভিড়ে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মার্কোন আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ। মূলত ছন্দহীনতার কারণেই প্রাথমিক স্কোয়াডে জায়গা হারিয়েছেন তাঁরা। এ ছাড়া অন্যদের মধ্যে লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস সেনেসি নেই চোটের কারণে।

আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ভোর ৬টায় হাই ভোল্টেজ সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক

এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার

নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার

লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে।

ফরোয়ার্ড

জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি

আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫