০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো

কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 70
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসি চালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিলের চিন্তাও মাথায় চলে আসে। অনেকেই ভাবেন- প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? যদিও এই হিসাব নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।

এ হিসাব নির্ভর করে এসির ক্ষমতা, বিদ্যুতের ইউনিট চার্জ এবং ব্যবহারের ধরনের ওপর। সহজভাবে এই হিসাব করে দেখে নিন, যাতে আগভাগেই ধারণা পেতে পারেন।

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল নির্ভর করছে এসির ক্যাপাসিটি, ইউনিট চার্জ এবং সেটিংসের ওপর। ১ টন এসি সাধারণত প্রতি ঘণ্টায় ০.৮ থেকে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে মাসিক বিল আসবে ১৩০০-১৬০০ টাকা। আবার ১.৫ টন এসিতে প্রতি ঘণ্টায় ১.২ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সেক্ষেত্রে মাসিক বিল আসবে ২০০০-২৫০০ টাকা। আর ২ টন এসিতে প্রতি ঘণ্টায় ১.৮ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সে ক্ষেত্রে  মাসিক বিল আসবে কমপক্ষে ৩০০০-৩৫০০ টাকা।

যদি প্রতিদিন ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাসিক বিদ্যুৎ খরচ হবে ১৯২ থেকে ৪৮০ ইউনিট পর্যন্ত। তবে কিছু ছোটখাটো টিপস মেনে চললে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে খরচের বিষয়টি মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিদ্যুতের ইউনিট রেট ব্যবহারের ওপর নির্ভর করে। যদি গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬-৮ টাকা হয়, তবে ১ টন এসি চালালে মাসে ১৩০০-১৬০০ টাকা, ১.৫ টন এসিতে ২০০০-২৫০০ টাকা এবং ২ টন এসি চালালে ৩০০০-৩৫০০ টাকা বিল আসতে পারে।

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল অনেকটাই বাড়তে পারে। তবে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে খরচ কিছুটা কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে এ বিষয়গুলো মাথায় রাখলে বিদ্যুৎ বিলের চাপ কিছুটা কমানো সম্ভব।

এ ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কমানোর কিছু সহজ উপায় হচ্ছে- ইনভার্টার এসি ব্যবহার করলে ৩০-৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। ২৪-২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো ভালো। কারণ কম তাপমাত্রায় বেশি বিদ্যুৎ খরচ হয়। রুমের দরজা-জানালা বন্ধ রাখলে এসি কম বিদ্যুৎ খরচ করবে। টাইমার সেট করে নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করে দিলে বিল কম আসবে। এ ছাড়া এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করলেও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

আপডেট সময় : ০৫:৫৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫