১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 124
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এই উদ্যোগের মাধ্যমে সিলেট মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার, মেস ও কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট কাগজপত্রের ফটোকপি নিজ নিজ থানায় জমা দিতে হবে।

পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, এই সিস্টেমের মাধ্যমে সিলেটের নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। যা ভবিষ্যতে অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ

আপডেট সময় : ০৫:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫