১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্কাইপের মালিক কোম্পানি মাইক্রোসফট স্কাইপ বন্ধের ঘোষণা দিয়েছে

যে কারণে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 512

বন্ধ হতে যাচ্ছে স্কাইপ/ ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দশকের বেশি সময় ধরে ইন্টারনেটভিত্তিক অডিও এবং ভিডিও কলের সেবা প্রদান করা প্রতিষ্ঠান স্কাইপ তাদের পরিষেবা বন্ধ করতে যাচ্ছে। স্কাইপের মালিক কোম্পানি মাইক্রোসফট জানিয়েছে “মে মাস থেকে আর স্কাইপ ব্যবহার করা যাবে না”। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, স্কাইপের প্রতিদ্বন্দ্বী জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্স জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারলেও স্কাইপের জনপ্রিয়তা ক্রমশ কমে গেছে। গত দেড় দশকে অ্যাপলের ফেসটাইম ও মেটার হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের কাছেও বাড়তি প্রতিযোগিতার মুখে পড়েছে স্কাইপ। সেইসঙ্গে, মাইক্রোসফট টিমসে প্রচুর বিনিয়োগ করছে, যেখান থেকে প্রায় একইরকম পরিষেবা পাওয়া যায়।

মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেওয়ার ১৪ বছর পর সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট ৩৬৫ সহযোগী অ্যাপস ও প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ ট্যাপার বলেছেন, “স্কাইপ আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং ব্যবহারকারীদের জন্য অসংখ্য প্রিয় স্মৃতি তৈরির মাধ্যমে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পেরেছে। আর আমরা এই যাত্রার অংশ হতে পেরে সম্মানিত বোধ করি। টিমস নতুন যে সম্ভাবনা নিয়ে আসছে তা নিয়ে আমরা উচ্ছ্বসিত। নতুন ও অর্থপূর্ণ উপায়ে সংযুক্ত থাকতে আপনাকে সহায়তা করায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হয় স্কাইপ। দ্রুতই এটি বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার উপায় হিসেবে জনপ্রিয়তা পায়। প্রচলিত ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল থাকার কারণে স্কাইপ ছিল অসম্ভব জনপ্রিয় বিকল্প। এর জনপ্রিয়তার কারণে ইবে ২০০৫ সালে এটি দুইশ ৬০ কোটি ডলারে কিনে নেয়। মাইক্রোসফট ২০১১ সালে এটি কেনার আগে ২০০৯ সালে ইবে স্কাইপে তার মালিকানার শতকরা ৬৫ ভাগ একটি বিনিয়োগ গ্রুপের কাছে একশ ৯০ কোটি ডলারে বিক্রি করে দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কাইপের মালিক কোম্পানি মাইক্রোসফট স্কাইপ বন্ধের ঘোষণা দিয়েছে

যে কারণে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫