০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়

পল্টন হত্যা দিবসে বড়লেখায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ এবং শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন ও মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে ইতিহাসে তা নজিরবিহীন। লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা মনে হলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়।

জামায়াত নেতারা আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক
ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের জন্য খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের
নেতৃবৃন্দসহ ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়

পল্টন হত্যা দিবসে বড়লেখায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫