০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফুটবলে এল নতুন নিয়ম, গোলকিপার সময় নষ্ট করলেই কর্নার

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 248

সময় নষ্টের জন্য গোলকিপারদের বল হাতে রেখে দেওয়া ঠেকাতে এসেছে নতুন নিয়ম।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠে বল হাতে নিতে পারেন শুধু গোলকিপার। আর এ সুবিধাটা কাজে লাগিয়ে অনেক সময় বল হাতে নিয়ে সময় নষ্ট করতে দেখা যায় তাঁদের। এখন থেকে সময় নষ্ট করা গোলকিপারদের একটু বেশিই সতর্ক থাকতে হবে। কারণ, বল বেশি সময় আটকে রাখলেই প্রতিপক্ষ কর্নার পাবে।

শনিবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সভায় নতুন এই নিয়ম অনুমোদন করা হয়েছে। জুনে ৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এ নিয়ম কার্যকর হবে।

গোলকিপার ইচ্ছাকৃতভাবে বল আটকে রেখে সময় নষ্ট করলে এখনো শাস্তি দেওয়া হয়। সে ক্ষেত্রে একজন গোলকিপার ৬ সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি–কিক দেওয়া হয়। পরোক্ষ ফ্রি–কিকে গোলমুখে শট নেওয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোঁয়াতে হয়। এ ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা শাস্তি দিতে নিরুৎসাহিত বোধ করেন। কারণ, অধিকাংশ ঘটনায় দেখা যায় গোলকিপারের সময় নষ্টের সময় গোলের সম্ভাবনা একই মাত্রার ছিল না।

গোলকিপারদের সময় নষ্টের ঘটনায় যথাযথ শাস্তি নিশ্চিত করতে শাস্তির ধরনে পরিবর্তন এনে কর্নারের নিয়ম করেছে আইএফএবি। এ ক্ষেত্রে গোলকিপারদের জন্য সময়ও বাড়ানো হয়েছে। গোলকিপাররা বল ধরে রাখতে পারবেন সর্বোচ্চ ৮ সেকেন্ড। কর্নার সিদ্ধান্ত দেওয়ার আগে রেফারি ৫ সেকেন্ড সতর্কতামূলক গণনা (কাউন্টডাউন) করবেন।

সময় নষ্টে কর্নারের নিয়ম অনুমোদনের আগে এটি ইংল্যান্ডের লিগ টু এবং মাল্টা ও ইতালির ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ৪০০টির বেশি ম্যাচের পরীক্ষায় দেখা গেছে, ইংল্যান্ডে গোলকিপারের সময় নষ্টের কারণে কর্নার হয়েছে তিনটি, মাল্টায় একটিও নয়। ইতালিতে পরীক্ষা চালানো হয়েছিল কর্নারের বদলে থ্রোর শাস্তি। সেখানে একবার শাস্তিটি প্রয়োগ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডে আয়োজিত আইএফএবির শনিবারের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে কর্নারের নিয়ম অনুমোদন করা হয়েছে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত আইএফএবিতে মোট ভোট ৮টি।

এর মধ্যে বিশ্বজুড়ে ২০০টির বেশি দেশের প্রতিনিধিত্বকারী ফিফার ভোট ৪টি, বাকি ভোট প্রতিষ্ঠাকালীন সদস্য ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। ফুটবল খেলায় নতুন কোনো নিয়ম প্রবর্তন করতে তিন–চতুর্থাংশ ভোটের প্রয়োজন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুটবলে এল নতুন নিয়ম, গোলকিপার সময় নষ্ট করলেই কর্নার

আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫