শরিফুল হক সাজুর প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক জনসভায় রূপ নিচ্ছে
- আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 232
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল হক সাজুর ধারাবাহিক উঠান বৈঠক এখন জনসমাবেশে পরিণত হচ্ছে। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৫নং কাটালতলী সদর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকেও উপস্থিত ছিলেন শতাধিক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
বৈঠক শেষে শরিফুল হক সাজু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা ও সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে বিএনপির ভিশন তুলে ধরছি। দল যদি আমাকে এই আসনে মনোনয়ন দেয়, তাহলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি এমনভাবে কাজ করতে চাই যাতে মৃত্যুর পর মানুষ আমার নাম শুনলে দোয়া করে, গালি না দেয়। সেই লক্ষ্যেই আমি মানুষের পাশে থেকে কাজ করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব।”

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা জানান, শরিফুল হক সাজুর প্রতিটি উঠান বৈঠকেই জনগণের উপস্থিতি বাড়ছে। এতে দলের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, স্থানীয়রা জানান, এসব বৈঠকের মাধ্যমে তারা বিএনপির নতুন কর্মপরিকল্পনা ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানতে পারছেন, যা আসন্ন নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।















