সংবাদ শিরোনাম ::
বড়লেখা সীমান্তে ৪ টি ভারতীয় মহিষ আটক
বড়লেখা উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 157
বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সমনবাগ চা বাগান এলাকা থেকে অবৈধ চারটি ভারতীয় মহিষ আটক করেছে ৫২-বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওসি টিলা বিওপির টহলদল।
শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ চা বাগান এলাকা থেকে অবৈধ ভারতীয় মহিষগুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৫২-বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওসি টিলা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় মহিষ পাচার করছিল। এসময় বিজিবির টহল দল ধাওয়া করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের রেখে যাওয়া চারটি ভারতীয় মহিষ সমনবাগ চা বাগান থেকে আটক করে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ভারতীয় মহিষগুলো জুড়ী কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।















