০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 292
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবীতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অংশ নেন। প্রথমে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে মিছিল সহকারে স্টেশন চৌমুহনীতে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন চলাকালে পৌর শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, বরমচাল স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান, বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনি¤œ ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তারা আরো বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে। জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকরা। দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। শিক্ষকরা থাকার কথা ছিল শ্রেণীকক্ষে। কিন্তু আজকে তাদের নায্য দাবি নিয়ে রাস্তায় নেমে শহীদ হচ্ছেন। ৭৫ পরবর্তী সময়ে এদেশের যত অফিস-আদালতসহ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের শিক্ষক কারা। এদেশের সকল শিক্ষককের শিক্ষকরা আজকে রাজপথে নেমে এসেছে। আজকে যারা শিক্ষকদের প্রতি বৈষম্য করছে তাদের উচিত দাবি মেনে নিয়ে শিক্ষকদের সম্মান জানানো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫