০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের মাঝে ৩০০ ছাগল বিতরণ

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 79
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে দুইটি করে ৩০০টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে ও সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রধান, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন প্রমুখ।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, কুলাউড়া উপজেলার বিভিন্ন সমতল এলাকা থেকে যাচাই-বাছাই করে ১৫০ জন উপকারভোগীর মাঝে দুটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সুফলভোগীদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, পুষ্টি সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সরকার যেভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের প্রণোদনা দিচ্ছে সেই প্রণোদনা যাতে কোন সুফলভোগী নিজেদের স্বার্থের জন্য বিক্রি করতে না পারে সেদিক থেকে সকল সুফলভোগীদের সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের মাঝে ৩০০ ছাগল বিতরণ

আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫