১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

বড়লেখায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুর রহমান, দক্ষিণভাগ :
  • আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 214
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টায় দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জাসাসের আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সামছ উদ্দিন সমছ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জুবের রেজা।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জালাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, সাজু আহমদ, আব্দুর রব, ছবুর উদ্দিন আহমেদ, হাসান আহমদ, রায়হান জনি ও শাহজান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে এবং সাংস্কৃতিক ভাষার মাধ্যমে দলীয় আদর্শ ও আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি, আসন্ন ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

শেষে সভাপতি সামছ উদ্দিন সমছ কর্মীসভা সফল করার জন্য আগত সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫