সংবাদ শিরোনাম ::
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মদ ও বিড়ি জব্দ
বড়লেখা উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 174
বড়লেখা উপজেলার লাতু ও নিউ পাল্লাথল সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে আসা অবৈধ ভারতীয় মদ ও বিড়ি জব্দ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।
বুধবার দুপুরে উপজেলার ৪নং শাহাবাজপুর ইউনিয়নের বড়াইল নামক স্থান থেকে লাতু বিওপি টহলদল মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
এর আগে মঙ্গলবার রাতে বিজিবি উপজেলার ৫নং শাহাবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল বিওপির আওতাধীন বাতামোড়ল চা বাগান এলাকা থেকে ১৫৬ কার্টুন ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার করেছে। এসময় বিজিবির মাদক বিরোধী অভিযান টের পেয়ে মাদক ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির পৃথক অভিযানে উদ্ধার অবৈধ ভারতীয় মদ ও বিড়ির সিজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।















