১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

উপজেলায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 180
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি ডিভিশন শীর্ষক উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোহাম্মদ আসলাম সারোয়ার।

উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠানে অংশ নিয়ে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। উক্ত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়।
আয়োজনে বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দীন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শাহ আলম।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মইনুল ইসলাম জানান, উপজেলা ভিত্তিক ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, একক ব্যাটমিন্টন, সাইক্লিং সহ ৬টি ইভেন্টে চ্যাম্পিয়ন এবং ৭টি ইভেন্টে রানার্স-আপ ও ৩য় পুরস্কার সহ মোট ১৩ টি ইভেন্টে পুরস্কার অর্জন করেছে, এছাড়াও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় রানার্স-আপ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করে, তারই ধারাবাহিকতায় এই অর্জন। আশাকরি আমাদের বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট সময় : ১০:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫