০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও বাড়িভাতা বৃদ্ধির দাবিতে সুজানগর পাথারিয়া কলেজে কর্মবিরতি

শাকিল শাহরিয়ার
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 280

মঙ্গলবার সকাল থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বড়লেখা উপজেলার সুজানগর পাথারিয়া কলেজে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

জাতীয় শিক্ষক ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতোই এই কলেজেও পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকদের দাবি-২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে।

সুজানগর পাথারিয়া কলেজের শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।

এদিকে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চসহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তিনি জানান, “আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।”

  • দাবির মূল বিষয়গুলো:
    মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি
    ১৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদান
    কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা নির্ধারণ
    শিক্ষকদের জাতীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা
    পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি

আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন না এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সুজানগর পাথারিয়া কলেজে অবস্থান কর্মসূচি:

সুজানগর পাথারিয়া কলেজের শিক্ষকরা জানান, দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো তাঁরাও কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। কলেজের শিক্ষকরা বলেন, “আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই শান্তিপূর্ণ উপায়ে। কিন্তু আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন দীর্ঘস্থায়ী হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও বাড়িভাতা বৃদ্ধির দাবিতে সুজানগর পাথারিয়া কলেজে কর্মবিরতি

আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫