আন্তর্জাতিক ক্বারী ও দেশসেরা নাশীদ শিল্পীদের মিলনমেলা
বড়লেখার সুজানগরে কুরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 242
আল-কুরআন ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে গত ১১ অক্টোবর সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে কুরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর এই আয়োজনে উপস্থিত থেকে তিলাওয়াত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীগণ- ক্বারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ, ক্বারী মাওলানা ও মুফতি আযহারুল ইসলাম, ক্বারী নাসিম আহমেদ এবং হাফেজ আযহারুল ইসলাম উসামা।

অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করেন দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন- জাগ্রত শিল্পী এইচ এম ইমরান, জনপ্রিয় উর্দু নাশীদ শিল্পী মুশফিক বিন জামাল, সিলেটের পরিচিত কণ্ঠশিল্পী সায়নান সায়েম, জনপ্রিয় মরমী শিল্পী আকরাম বিন বাহার, কলরবের কিশোর শিল্পী ফজলে এলাহি সাকিব ও আহনাফ খালিদ, দ্বীপমোহনা শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় শিল্পী ও দেশসেরা সাউন্ড ইঞ্জিনিয়ার শামিম আরমান, দ্বীপমোহনার শিল্পী নকিবুল ইসলাম, এবং কলরবের কিশোরী শিল্পী জাহিদুল ইসলাম শাওন।
পুরো আয়োজন জুড়ে উপস্থাপনায় ছিলেন খ্যাতিমান আবৃত্তিকার ও উপস্থাপক আলী হোসাইন খান ইমন এবং মোহাম্মদ আল হাফিজ।
অনুষ্ঠানটি শুরু হয় মাওলানা ক্বারী হুসাইন আহমেদ-এর তিলাওয়াতের মাধ্যমে এবং অনুষ্ঠানটি সমাপ্ত হয় দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক ক্বারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ।






















