০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 79

সারাদেশের ন্যায় ১২ অক্টোবর থেকে কুলাউড়ায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সারাদেশের ন্যায় ১২ অক্টোবর থেকে কুলাউড়ায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আফতাব উদ্দিন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ।

সুষ্ঠুভাবে টিকাদান ক্যাম্পেইন আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। কুলাউড়া উপজেলায় ১ লক্ষ ২১ হাজার ১৬০ জন পাচ্ছে টাইফয়েড টিকা। এই কর্মসূচি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চলছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিনশত স্কুলে টিকাদান ক্যাম্পেইন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা টিকা দিতে পারবে। এছাড়াও ১ নভেম্বর থেকে ৩১২টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীরা টিকা দিতে পারবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ১০:০০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫