০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে Logo অদম্য প্রচেষ্টায় ১০ বছরেই কোরআনের হাফেজ তালহা

বড়লেখায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে “জাকির হোসেন শিক্ষা বৃত্তি” প্রদান

সাইফুর রহমান, দক্ষিণভাগ :
  • আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 134
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ নিয়েছে “জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন”। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জাকির হোসেনের একক পৃষ্ঠপোষকতায় এ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ২৫ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় দক্ষিণভাগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, এবং সঞ্চালনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা হেলাল আহমদ (ইমাম, দক্ষিণভাগ হাইস্কুল জামে মসজিদ), বদরুল ইসলাম (সাধারণ সম্পাদক, ফাউন্ডেশন), মাওলানা ছাদ উদ্দিন (অর্থ সম্পাদক), নাদের আহমেদ তুহিন (সাংগঠনিক সম্পাদক), মাওলানা ফয়সাল আহমদ (ধর্ম বিষয়ক সম্পাদক), শাহীদুল ইসলাম শহিদ (কর্মসংস্থান বিষয়ক সম্পাদক), তুহিন আহমেদ (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মামুন আহমেদ (সাংস্কৃতিক সম্পাদক) এবং জুবের আহমেদ (অফিস সম্পাদক)।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ – সালমান আহমেদ, কনিক দেব, রেজাউল করিম ও আব্দুল্লাহ আহমদ প্রমুখ।

এই বৃত্তির আওতায় নির্বাচিত ২৫ জন শিক্ষার্থী প্রতি মাসে তাদের স্কুল বেতনের জন্য আর্থিক সহায়তা পাবেন, যা তাদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আরও অধিক শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তির আওতায় আনা হবে, যাতে সমাজে শিক্ষার প্রসার ঘটে এবং আর্থিক কারণে কোনো মেধা অন্ধকারে না থাকে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে “জাকির হোসেন শিক্ষা বৃত্তি” প্রদান

আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫