০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষে কুলাউড়ায় ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

মো: মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 131

উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার উদ্ধার কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক (৪৬)। ৮ অক্টোবর (বুধবার) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব ।
তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ মেরামত, দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ শেষে সড়কপথে কর্মস্থলে ফেরার পথে বুধবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর কোনাগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন মোজাম্মেল হকসহ কুলাউড়া রেলের একজন স্টাফ। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। সিলেট হাসপাতাল থেকে তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে মরদেহ নিয়ে সেখানে তাকে দাফন করা হবে বলে জানান রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব।

উল্লেখ্য, প্রকৌশলী মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তাঁর মৃত্যুতে কুলাউড়া জংশন স্টেশনের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ের চাকুরীতে যোগদান করেন। এদিকে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনকালে তাঁর এই অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে দুঃখিত ও গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ শেষে কুলাউড়ায় ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫