০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

শাকিল শাহরিয়ার
  • আপডেট সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 231

বড়লেখা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখা উপজেলা ও পৌর ছাত্রদলের সহযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল কলেজের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুস সবুর, বিধান চন্দ্র দাশ, শফিউল ইসলাম ও রেজাউল ইসলাম মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপি’র নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম. আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান।

প্রধান অতিথি কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুকে ফুল দিয়ে বরণ করছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

পোনা অবমুক্তকরণ কার্যক্রমে আরও অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, ছাত্রনেতা হাসান মো. শাহীন, শামীমুল ইসলাম, ফয়ছল আহমদ, মারওয়ান আলম, জুবায়ের মাসুদ সুলতান, তারেকুর রহমান, হিমেল আহমেদ ও শাহরিয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি ও নেতৃবৃন্দ কলেজের পরিবেশ সংরক্ষণে ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫