বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা’র দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৬ জনসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- উপজেলার বাঘাডহর গ্রামের মৃত নুরুজ আলীর ছেলে আইনুদ্দিন, ০৭নং কাসেমনগরের মৃত আসাব আলীর ছেলে জালাল উদ্দিন, পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন, কাসেমনগর গ্রামের মইব আলীর ছেলে জামাল, দক্ষিণ ভাগের পূর্ব দোহালিয়া গ্রামের মৃত রইয়ব আলীর ছেলে সুমন মিয়া (৩৫), সুজানগর ইউনিয়নের উওর সুজানগর গ্রামের মৃত শফিক আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (২৮)।
অন্য আসামীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবলা মিয়া (৩০), একই গ্রামের মৃত ইউসুফ উল্লাহ ছেলে মোঃ শাহীন উল্লাহ (৩০), সাতকরাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বুধবার জানান, গ্রেফতারকৃত ৯ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।