সংবাদ শিরোনাম ::
বড়লেখা সীমান্তে ২ ভারতীয় মহিষ আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 182
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে দুটি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ গান্দাইল বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গান্দাইল খাসিয়া পুঞ্জি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মহিষ দুটি আটক করে। আটক করা মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।















