০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 114
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিবির পুরো নির্বাচনের মতো এটিও ছিল অনুমিতই। নির্বাচন কমিশনের ঘোষণা তাই হলো শুধু আনুষ্ঠানিকতাই। বিসিবি সভাপতি হিসেবে আবার দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম।  রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

পরে তাঁদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল। একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন-ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

ফলাফল ঘোষণা করতে এসে সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।

বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাঁদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন।

নতুন করে সহসভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও ছিলেন। অন্য সহসভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা

আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫