০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 107
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র আয়োজনে পৌর শহরের উত্তরবাজারে ইসলামী ব্যাংকের সামনে সোমবার (৬ অক্টোবর) সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো: শেলুর রহমানের সভাপতিত্বে ও দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের নেতা মাওলানা আছলাম হোসেন রহমানী। এসময় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম আজাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন ও জাফরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ, আবু বক্কর মোহাম্মদ সিপন, সাইফুল ইসলামসহ অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দরা দাবি জানান, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে। এছাড়া ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে এবং লুট করা টাকা ফেরত দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫