০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে Logo অদম্য প্রচেষ্টায় ১০ বছরেই কোরআনের হাফেজ তালহা

বড়লেখায় গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার

নিজ বাহাদুরপুর প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৭:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 97
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখার গল্লাসাংগন গ্রামের এক নারী ও তার নাতির গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩ টায় উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় চিনতাই হওয়া স্যামসাং গ্যালাক্সি এম১২ মডেলের মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী তাজিম উদ্দিন উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপাড় গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে মায়ারুন নেছা (৬০) ও তাহার নাতি ইকবাল হোসেন (১২) বাজার খরচ শেষে নিজবাহাদুরপুর ইউনিয়নের নয়াবাজার হতে পায়ে হেটে বাড়ীতে যাওয়ার সময় নিজবাহাদুরপুর এলাকার জনৈক নান্টু মাষ্টারের বসত বাড়ীর পূর্ব পার্শ্বের মেইন রাস্তায় কবর স্থানের পার্শ্বে পৌঁছলে আসামী তাজিম উদ্দিন (২০) বাদীর গলায় দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে তাহার হাতে থাকা মোবাইল ফোন জোর পূর্বক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন মামলা নং-(০৫, ধারা-৩৯২)। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেফতার ও ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার রাতে উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধার করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা শনিবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, এঘটনায় গ্রেফতারকৃত আসামী তাজিম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫