০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে Logo অদম্য প্রচেষ্টায় ১০ বছরেই কোরআনের হাফেজ তালহা

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক

রেদওয়ান আহমদ, বড়লেখা ::
  • আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 147
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন।এসময় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্যাম্পে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), এনাল ফিসার, অর্শ্ব, পাইলস, ফিস্টুলা স্ক্রিনিং, রক্তশূন্যতা পরীক্ষা (HB% Test), ডায়াবেটিস পরীক্ষা (RBS Test), প্রাথমিক ওষুধ প্রদান, চিকিৎসা-পরবর্তী ফলোআপসহ নানাবিধ সেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তুষতি রাণী দে ও ডা. শাবণী রাণী দে সহ মোট ৮ জন চিকিৎসক। এসময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন, সোহান মাহমুদ, তুহিন আহমদ, রেদোয়ান আহমদ ও রাহিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিশু শিক্ষা একাডেমির সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম, ব্যবসায়ী মাহতাব উদ্দিন, ফখরুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার ফাহিম, জমির উদ্দিন ও কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক

আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫